How to Shutdown PC/Laptop Single Click?

আমরা প্রায় সময় আমাদের ব্যাবহার করা ডেস্কটপ কম্পিটার বা ল্যাপটপ প্রপার ওয়েতে শাটডাউন করি না। আমরা হঠাৎ করেই বৈদ্যুতিক সুইচ বন্ধ করে অথবা পাওয়ার অফ করে পিসি বন্ধ করে দেই। কিন্তু আপনি জানেন কি এভাবে হঠাৎ করে বন্ধ করে দিলে আপনার প্রিয় কম্পিউটারটির হার্ডডিস্ক কিংবা প্রসেসরের ক্ষতি হতে পারে? এমন কি হঠাৎ করে বন্ধ করে দেওয়ার ফলে আমাদের পাওয়ার সাপ্লাইও চলে যেতে পারে।
তাই আজকে আমি আপনাদের সাথে ২টি প্রসেস শেয়ার করব কিভাবে  মাত্র ১ ক্লিকেই আপনি আপনার কম্পিউটারটি বন্ধ করে দিতে পারেন।

প্রসেস-১:

প্রসেস-১ এ আমরা ডেস্কটপে শর্টকাট বানিয়ে পিসি বন্ধ করা দেখব। তো চলুন শুরু করা যাক।

ধাপ-১: এই প্রসেসে আপনি প্রথমে আপনার ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করে New এ যাবেন।
ধাপ-২: এবার New থেকে Shortcut এ যাবেন।
ধাপ-৩: Shortcut এর খালি বক্সে এই কোডটি: %windir%\System32\shutdown.exe /s /t 0 কপি দিয়ে Next বাটনে ক্লিক করবেন।
ধাপ-৪: এবার আপনি চাইলে আপনার ইচ্ছেমত কোন নাম দিতে পারেন অথবা অটোমেটিক যে নামটি জেনারেট হয়েছে সেটিও রাখতে পারেন।
ধাপ-৫: বাস, আপনার কাজ শেষ। এবার এই Shortcut এ ক্লিক করলেই আপনার পিসি Shutdown হয়ে যাবে।

প্রসেস-২:

ধাপ-১: আপনার কম্পিটারের স্টার্ট বাটনে ক্লিক করে Notepad অপেন করতে হবে।
ধাপ-২: এবার Notepad এ এই কোডটি: shutdown /s /f /t 0 কপি করে দিতে হবে।
ধাপ-৩: এবার Notepad এর ফাইল অপশন থেকে ‍Save as এ ক্লিক করতে হবে।
ধাপ-৪: এবার ফাইলটিকে যে কোন নাম দিয়ে সেভ করে ফেলতে হবে। তবে মনে রাখতে হবে সেভ করার সময় ফাইলের নাম Shutdown দেওয়া যাবে না। আর ফাইলের নামরে এক্সটেনশন .bat রাখতে হবে এবং ফাইলটি অবশ্যই ডেস্কটপে সেভ করতে হবে।
ধাপ-৫: এবার লক্ষ্য করুন আপনার ডেস্কটপে একটি .bat ফাইল ক্রিযেট হয়েছে।

এভাবে আপনি ইচ্ছে করলেই আপনার প্রিয় ডেস্কটপ বা ল্যাপটপটিকে মাত্র ১ ক্লিকেই বন্ধ করতে পারুন।

Subscribe our YouTube Channel:
https://www.youtube.com/MH30Studio1?sub_confirmation=1

বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখুন:


Tags: Computer Shutdown Tips & Tricks, Tips & Tricks, How to Shutdown Computer, Easy Way to Shutdown, How to Easily Shutdown, MH30 Studio Bangla, Bangla Tips & Tricks, Windows 10 shutdown, Windows 8 Shutdown, Windows 7 Shutdown.

Comments